এতদ্বারা ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এলএল. বি (সম্মান) শ্রেণীর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের ৪থ বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা-২০২৫-এ অংশগ্রহণের নিমিত্তে আগামী ১৭ অক্টোবর ২০২৬ইং হতে ২৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অগ্রণী ব্যাংক ইবি শাখা হিসাব নং ১৩২২৫-এ ৬৪০/= (ছয়শত চল্লিশ টাকা) জমাদানের রশিদ দিয়ে ফরম সংগ্রহপূর্বক পূরণ এবং পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ফি প্রদান করে বিভাগীয় অফিসে জমা দেয়ার জন্য বলা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচী জানানো হবে।